--- আমাকে একটু ভালবাসবি?
--- কেন?
--- মানুষ ভালবাসে কেন জানিস না?
--- না। তুই বল!
--- সাদা কালো জীবনটা রঙিন করার জন্য ভালবাসে।
--- তাহলে থাক। আমার জীবন এমনিতেই রঙিন।
--- কিন্তু আমার জীবনতো সাদা কালো রং চটা।
--- তাতে আমি কি করবো?
--- সেই জন্যইতো আমার একটু ভালবাসার রং দরকার। যে রং দিয়ে আমার জীবনটা রঙিন করতে পারি।
--- না ,আমি পারবো না।
--- আমি জানি তুই পারবি। প্লীজ একটু চেষ্টা করে দেখ।
--- আচ্ছা তাহলে দেখি।
..
কিছু সময় পর ,,,
..
--- কিছু চেষ্টা করে দেখলি?
--- দেখছি তবে হয় না রে।
--- কি বলিস! হবেনা কেন! হবে। চোখ দুটো বন্ধ করে দেখ পারবি।
--- কেনো! চোখ বন্ধ করে কি মানুষকে ভালবাসতে হয়?
--- হুম চোখ বন্ধ করে ভালবাসতে হয়।
--- তাহলে থাক। আমি অন্ধের মত ভালবাসতে পারবো না।
--- তুই যেভাবে ভালোবাসতে চাস সেই ভাবেই ভালবাসিস। তবুও ভালবাস।
--- আচ্ছা তোকে ভালবাসলে আমাকে কি দিবি?
--- তোর জন্য এনে দেব একশত একটা লাল পদ্ম। মধ্য কপালে ঠাঁই পাবে নীল টিপ। নরম কোমল হাতে পরিয়ে দেব কাঁচের এত্ত গুলা চুড়ি। কালো ক্যাশে গুজে দেব রজনীগন্ধা।
--- না থাক।
--- কেন ! আবার কি হল?
--- তোর এতো কিছু রাখা আমার জায়গা নেই। আমার ছোট্র ঝুড়ি।
--- সত্যি তুই ভালবাসবি না?
--- আমি ভালবাসতে পারিনা রে!
--- কেন?
--- এমনিতেই।
--- আচ্ছা শুন আমি তোকে ভালবাসতে শিখিয়ে দেই।
--- কিভাবে?
--- অলস দুপুরের ব্যস্ততার ক্ষণে আমাকে একটু মনে রাখিস। মধ্য রাতের ঘুম ভেঙ্গে গেলে আমাকে একটু ভাবিস। আকাশের তারা সাজিয়ে আমাকে দেখিস। শন-শন বাতাসে আমাকে অনুভব করিস।
--- এত কঠিন?
--- প্রথম প্রথম কঠিনই মনে হয়। একটু চেষ্টা করলে সহজ হয়ে যাবে।
--- তাই?
--- হুম।
--- আচ্ছা চল।
--- কোথায়?
--- বাড়ি।
--- এতো তাড়াতাড়ি?
--- সন্ধ্যা হয়ে এসেছে যেতে হবে।
--- কিন্তু আমার একটু ভালবাসার কি হল?
--- আরে ধুর! এতো ভালবাসা ভালবাসা করিস কেন তুই?
--- ভালবাসাই তো সব।
--- ভালবাসা সহ্য করতে পারবি না।
--- কেন?
--- ভালবাসার আগুনে জ্বলে পুড়ে যাবি তুই।
--- আমি তোর ভালবাসার আগুনে পুড়ে অবশিষ্ট ছাই হতে।
--- হি হি হি।
--- হাসিস কেনো?
--- পাগল দেখছি।
--- পাগল! কোথায়?
--- আমার সামনে দাঁড়িয়ে আছে।
--- আমি তোর জন্য পাগল।
--- অনেক হয়েছে পাগলামি। এবার চল।
--- না আমি যাব না। তুই যা।
--- রেগে গেলি?
--- না মরে গেছি।
--- আচ্ছা আমি যদি তোকে একটু না ভালবেসে অনেক খানি ভালবাসি! তাহলে হবে?
--- না। অনেক ভালবাসা নিতে পারব না আমার একটু ভালবাসা লাগবে।
--- আচ্ছা তোর যেটুকো অভাব সেটুকো নিস। বাকিটুকো আমাকে দিস।
--- পাগলি।
--- তোর পাগলি।
--- হাতটা ধরি।
--- কেন?
--- প্রেমের পথে হাটতে হলে ভালবাসার মানুষের হাত ধরে হাঁটতে হয়।
--- শক্ত করে ধর ছাড়িস না।
--- বেঁচে থাকতে ছাড়ব না।
--- সত্যি?
--- বিশ্বাস রাখতে পারিস তোকে ছাড়ব না।
--- তোকে একটু ভালবাসা দিলাম।
--- আমিও নিলাম।

Comments
Post a Comment