Skip to main content

Posts

জীবনের আশা

নাইম ফোন হাতে রেখেই চুপ করে বসে পরলো। বসে নিজের কাছে নিজের কথা বলতে থাকলো। এই কি সেই ঝুমুর!! যার জন্য নাইম এতকিছু করলো। আর সেই ঝুমুর আজ এমন হয়ে গেল? তিন বছরের বেশি সময় ঝুমুরের সাথে নাইমের প্রেমের সম্পর্ক। প্রথমদিকে ভাল গেলেও আজ নাই নাই অবস্থায় পরে রয়েছে। আজ সেই প্রথম দিনগুলোর কথা মনে পরে যাচ্ছে। তিন বছর আগে, নাইম কোচিং সেন্টারে এসে বসে আছে। আজ মনেহয় আগেই চলে এসেছে। তাই, নিজে নিজে অসস্তিতে ভুগছে। তাই বসে থাকতে ভাল লাগছে না। নাইম বাইরে এসে অনেককেই আসতে যেতে দেখছে। কাউকে চেনা আবার কাউকে অচেনা। হঠাৎ নাইম একটা মেয়েকে তার দিকেই আসতে দেখলো। মেয়েটি কাছাকাছি আসতে মনেহল সে কোচিং সেন্টারেই ঢুকছে। তাই নাইম দাঁড়িয়ে না থেকে নিজেও কোচিং সেন্টারে ঢুকে গেল। আর মেয়েটিকে লক্ষ করতে থাকলো। নাইম দেখলো মেয়েটি তাদের ক্লাসে এসেই বসলো। তাই নাইম বাইরে না দাঁড়িয়ে রুমে এসে বসে থাকলো। আর মাঝেমাঝে মেয়েটিকে দেখতে থাকলো। কিছুক্ষণ পরে ক্লাস শুরু হয়ে গেল। নাইম ক্লাসে মন দিল। মাঝেমাঝে মেয়েটির দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটি মুচকি মুচকি হাসছে। আর হাসিটাও প্রানবন্ত হাসি। সেদিনের মত এভাবেই ক্লাস শেষ হয়ে গেল। কোচিং শে...

গল্প - আনব্লক

ছেলেটা ফেসবুকে ঢুকেই অবাক হয়ে গেলো! ! আজ এতো দিনপর সেই চিরোচেনা ব্লক করা id থেকে মেসেজ এসেছে। আজ এতো দিন পর কি মনে করে আবার মেসেজ দিলো মেয়েটা ।সেই চিন্তায় ছেলেটা অন্য মনস্ক ছিলো। হঠাৎ সেই id থেকে আবার মেসেজ আসলো। মেয়ে -কেমন আছো? ছেলে-ভালো, , , আপনি? মেয়ে-আমিও ভালো, , , আপনি করে বলছো কেনো। ছেলে- তো কি করে বলব। মেয়ে- কেনো তুমি করে বলবা। ছেলে- তুমি ডাকটা সবার জন্য না। মেয়ে- ওওও। কিছুখন অপেক্ষা। ছেলেটাও মেয়েটার মেসজের অপেক্ষা করছে। আর অপর পাশে মেয়েটাও ছেলেটার মেসেজার অপেক্ষা করছে। মেয়ে- তো কি করছো। ছেলে- তেমন কিছুনা ছাদে বসে আছি।, , আপনি? মেয়ে- এই তো তোমার কথাই ভাবছি। ছাদে বসে আজও সিগরেট খাচ্ছো। ছেলে- হু। মেয়ে- তুমি আমাকে কথা দিয়েছিলে। তুমি কক্ষনো সিগরেট খাবেনা তাহলে কেনো খাচ্ছো। তুমি তোমার কথা রাখনি। ছেলে- এই কথা রাখার কথাটা আপনার মুখে মানাই না। মেয়ে- (চুপ) ছেলে- তো এতো দিন পরে কি মনে করে আনব্লক করলেন? মেয়ে- কিছু বলার ছিলো। ছেলে- তারাতারি বলেন। মেয়ে- এখনো কি আমার কথা ভাবো । আমাকে কি এখনো ভালোবাসো। ছেলে- হ্যা অনেক ভালোবাসি তোমাকে । তোমার কথা এখনও সব সময় ভাবি ।মনের মাঝে এখন...

অল্প বয়সে বিয়ে

যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো! ক্ষুধা লাগলে যেমন খাবার প্রয়োজন হয় , তেমনি নারী পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের যৌন চাহিদা সৃষ্টি হয় ৷ এটা আল্লাহর একটি সৃষ্টি। তাই প্রতিটি ছেলে মেয়ের উপযুক্ত বয়সে বিবাহ হওয়াটাই শ্রেয়। কিন্তু আমাদের সমাজে পড়াশোনার নামে , ক্যারিয়ার গড়ার নামে উপযুক্ত সময় থেকে অনেক পরে ছেলে-মেয়েদের বিবাহ দেয়া হয়।  ফলে যৌন চাহিদার বর্শবর্তি হয়ে যেনা ব্যভিচারে পা বাড়ায় যুবক যুবতীরা ৷ আর এমনটা হওয়াই স্বাভাবিক ৷ কারণ আপনি যদি একটি বিড়াল পালেন , আর তাকে খেতে না দেন তাহলে সুযোগ পেলেই বিড়াল আপনার হাড়ির খাবার চুরি করবে ৷ অভিভাবকরা ইচ্ছে করেই ছেলেমেয়ের বিয়ে দেরীতে দিচ্ছে , সুতরাং যেনা তো হবেই ৷ আপনার মেয়ে অন্য ছেলের সাথে তো পালাবেই ৷ এটা আপনারই কর্মফল ৷ সরকারি বিধান মোতাবেকও যদি একজন নারীর বিয়ের বয়স ১৮ বছর এবং একজন পুরুষের বিয়ের বয়স ২১ বছর হয় তারপরও অনেক অভিভাবকেরা ছেলের বয়স নিয়ে গেছে ৩০/৩৫ এ এবং মেয়ের বয়স নিয়ে গেছে ২৫/২৮ এ ৷ অথচ ইসলামিক রাষ্ট্রে ছেলে মেয়েদের এত দেরীতে বিবাহ দেয়ার কোনো সুযোগ নেই ৷ অভিভাবকের কাছে এখন বিবাহ হয়ে গেছে কঠিন তাই যেনা হয়েছে সহজ ৷  এর জন্য এই সমস্ত ...

গল্প: ফিরে আসা, লিখা-আয়েশা

আমার বরকে দেখলাম একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে।আমাকে দেখেই মোবাইল টা ঘুরিয়ে রাখল।আমি কিছু বুঝতে দিলাম না।রাতে ঘুম ভেঙ্গে গেল পানি খাবো দেখলাম রায়হান সেই ভিডিও কল নিয়ে ব্যস্ত।আমি পানি খেয়ে শুয়ে পড়লাম। ঘুমন্ত ছোট্ট সোনামণি নওমির দিকে চোখ পড়ল।কি মায়া আমার সন্তানের মুখটি।ওর জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি।আমি রায়হান আর আমার দেড় বছরের মেয়ে নওমি আমরা একটা ভাড়া বাসায় থাকি।লাভ মেরিজ করে বিয়ে করেছি।প্রথমে মেনে না নিলেও এখন মেনে নিয়েছে দুই পরিবার। প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করি আমরা।রায়হান আমাকে খুব ভালোবাসতো।আর বলতো তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী।তখন মোহের কারনে বিশ্বাস করতাম আর অনেক খুশি হতাম  বিয়ের পরেও অনেক ভালোবাসা ছিল।কিন্তু নওমি পেটে আসার পর থেকে ও কেমন যেন হয়ে গেছে।এখন আর আমার দিকে তাকানোর ও সময় পায় না।ভালো করে কথাও বলে না।খুব ব্যস্ততা দেখায়।আগে আমাকে ছাড়া ভাত খেতে পারত না আর এখন বলেও না তুমি খেয়েছো কিনা। একদিন রাত বারোটার দিকে ঘুম ভেঙেছে, দেখলাম রায়হান পাশে নেই।পরে দেখলাম সোফায় শুয়ে শুয়ে ঐ মেয়ের সাথে কথা বলছে কানে হেডফোন লাগিয়ে।আমি আর সহ্যকরতে পারলাম না টান দিয়ে ফোনট...

নিঃশব্দ ভালবাসা -- শেখ শরিফ জয়

--- আমাকে একটু ভালবাসবি? --- কেন? --- মানুষ ভালবাসে কেন জানিস না? --- না। তুই বল! --- সাদা কালো জীবনটা রঙিন করার জন্য ভালবাসে। --- তাহলে থাক। আমার জীবন এমনিতেই রঙিন। --- কিন্তু আমার জীবনতো সাদা কালো রং চটা। --- তাতে আমি কি করবো? --- সেই জন্যইতো আমার একটু ভালবাসার রং দরকার। যে রং দিয়ে আমার জীবনটা রঙিন করতে পারি। --- না ,আমি পারবো না। --- আমি জানি তুই পারবি। প্লীজ একটু চেষ্টা করে দেখ। --- আচ্ছা তাহলে দেখি। .. কিছু সময় পর ,,, .. --- কিছু চেষ্টা করে দেখলি? --- দেখছি তবে হয় না রে। --- কি বলিস! হবেনা কেন! হবে। চোখ দুটো বন্ধ করে দেখ পারবি। --- কেনো! চোখ বন্ধ করে কি মানুষকে ভালবাসতে হয়? --- হুম চোখ বন্ধ করে ভালবাসতে হয়। --- তাহলে থাক। আমি অন্ধের মত ভালবাসতে পারবো না। --- তুই যেভাবে ভালোবাসতে চাস সেই ভাবেই ভালবাসিস। তবুও ভালবাস। --- আচ্ছা তোকে ভালবাসলে আমাকে কি দিবি? --- তোর জন্য এনে দেব একশত একটা লাল পদ্ম। মধ্য কপালে ঠাঁই পাবে নীল টিপ। নরম কোমল হাতে পরিয়ে দেব কাঁচের এত্ত গুলা চুড়ি। কালো ক্যাশে গুজে দেব রজনীগন্ধা। --- না থাক। --- কেন ! আবার কি হল? --- তোর এ...

★★★ সাইকো গল্প : লিস্ট --- লেখক - সোহাইল রহমান★★★

মেয়েটা গর্বিত ভঙ্গিতে বললোঃ 'এখন পর্যন্ত আমার জন্য ১৩ জন ছেলে সুইসাইড করেছে। তারমধ্যে আবার ২ জন ভার্সিটি পড়ুয়া আর একজন ডাক্তার। এই কথা শুনে আমার ঠিক কোন ধরনের রিয়্যাকশন দেয়া উচিত আমি বুঝতে পারলাম না। হাসবো, দুঃখ পাব, নাকি অবাক হব ? আমি অবিশ্বাসের ভঙ্গি করে বললামঃ 'সিরিয়াসলি ? এতজন ছেলে ?' মেয়েটা কিছুক্ষণ চুপ করে আমার দিকে চেয়ে রইল। তারপর ব্যাগ থেকে ডায়েরী মত কিছু একটা বের করে খুলে আমার সামনে রেখে বললঃ দেখেন। আমি দেখলাম একটা লিস্ট। ১ থেকে ১৩ পর্যন্ত তেরোজনের নাম লেখা। আমি চোখ বুলালাম। লিস্টের এক নাম্বার নাম, আসিফ ইকবাল। পাশে লেখা, সুইসাইডের কারণ- 'তিনমাস প্রেম করার পর ছ্যাকা।' তার পাশে লেখা, সুইসাইডের মাধ্যম- 'ঘুমের ঔষধ খেয়ে মৃত্যু।' . লিস্টের দুই নাম্বারে, সঞ্জয় সরকার। সুইসাইডের কারন, 'হিন্দু বলে কয়েকমাস ঘুরিয়ে তার প্রেমে শেষ অব্দি সাড়া না দেয়া।' সুইসাইডের মাধ্যম- 'গলায় দড়ি।' এইভাবে মোট ১৩ জনের ব্যাপারে সুন্দরভাবে বিস্তারিত লিখে রাখা। মাঝে ৮ আর ১১ নাম্বার নীল কালিতে লেখা; নাম্বার লেখা সবুজ কালিতে। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে চাইতেই মেয়...